ঢাকাWednesday , 13 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইলিশ বোঝাই ট্রাক খাদে, নিহত ২

Link Copied!

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই-পোস্ট অফিস এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ইলিশ বোঝাই এক ট্রাক খাদে পড়ে অজ্ঞাত দুজন নিহত হয়েছেন।
বুধবার ভোর সোয়া ৫টায় এ ঘটনা ঘটে। ট্রাকটি কক্সবাজার থেকে ঢাকা যাত্রাবাড়ী যাচ্ছিল।
ময়নামতি হাইওয়ে থানার এস আই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি ঢাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশের এক খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও লাশ দুটি উদ্ধার করে থানায় এনেছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।