ঢাকাMonday , 11 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল কাস্টম হাউস থেকে স্বর্ণ ও ডলার চুরি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোল কাস্টম হাউসের লকার ভেঙে স্বর্ণ ও ডলারসহ মূল্যবান মালামাল ও কাগজপত্র চুরি হয়েছে।
সোমবার সকালে অফিস খোলার পর বেনাপোল কাস্টম হাউসের লকার চুরির ঘটনা ধরা পড়ে। কাস্টম ও পুলিশের ধারণা বৃহস্পতিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে যেকোনো সময় এই ঘটনা ঘটেছে। পুলিশ, পিবিআই ও সিআইডির ৩টি টিম পৃথক পৃথকভাবে তদন্ত শুরু করেছে। তবে কত টাকার সোনা বা ডলার চুরি হয়েছে সে সম্পর্কে কাস্টম এরিপোর্ট লেখা পর্যন্ত কিছুই বলতে পারেনি।
পুলিশ জানায় কাস্টম হাউসের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় গোপনীয় লকারের একটি কক্ষ রয়েছে। সেই কক্ষে প্রবেশ করার পূর্বে সংঘবদ্ধ চোর চক্র সিসি ক্যামেরার তার কেটে দেয়। এরপর সেখান থেকে মূল্যবান পণ্য সামগ্রী নিয়ে যায়। ওই লকারে কাস্টম, কাস্টম শুল্ক গোয়েন্দা, বিজিবি ও পুলিশের উদ্ধারকৃত স্বর্ণ, ডলারসহ বৈদেশিক মুদ্রা ও মূল্যবান দলিল ছিল। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে বেনাপোল কাস্টমের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। সিআইডির ক্রাইম টিম বিকেল ৫টায় বেনাপোল কাস্টম হাউসে পৌঁছে চুরির বিষয়টি তদন্ত করছে। তারা চুরির আলামত সংগ্রহ করার পরই কাস্টমের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।