ঢাকাMonday , 11 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিশোর গ্যাং নির্মূলে হবে চাইল্ড ইন্টিগ্রিটি ফোরাম

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : খুলনায় কোনো কিশোর গ্যাং গড়ে উঠতে দেয়া হবে না। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা হবে। এজন্য স্কুল শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা হবে চাইল্ড ইন্টিগ্রিটি ফোরাম। এই ফোরাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদ্দীপনামূলক কার্যক্রম পরিচালনা করবে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত হয়। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন।
জেলা ম্যাজিস্ট্রেট হেলাল হোসেন বলেন, ‘কেবল আইন প্রয়োগ করে মাদক ও কিশোর গ্যাং নির্মূল করা যাবে না। এজন্য স্কুল পর্যায় থেকে সচেতনতা প্রয়োজন। পরিবারের পাশাপাশি শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতেও মাদক নির্মূলে এগিয়ে আসতে হবে। বাচ্চারা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে এগুলো নিয়মিত তদারকি করতে হবে। ’
সভায় সিভিল সার্জন এসএম আব্দুর রাজ্জাক, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, কেএমপির উপপুলিশ কমিশনার মো. এহসান শাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী, উপজেলা পষিদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।