নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে খুলনায় গাছ চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার সকালে খুলনার দাকোপ উপজেলার সদরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম প্রমিলা মণ্ডল (৫২)। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনায় ঝড় বৃষ্টি অব্যহত রয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আবহাওয়া অধিপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় বুলবুল এখন খুলনা ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থান করছে। এটি ক্রমশ দুর্বল হয়ে আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।


