ঢাকাThursday , 7 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নকল সরবরাহের দায়ে ৪ যুবকের কারাদণ্ড

Link Copied!

ধামরাই প্রতিনিধি : ধামরাই উপজেলার কালামপুরে একটি কেন্দ্রে জেএসসি পরীক্ষায় নকল সরবরাহের সময় গ্রেপ্তার বহিরাগত চার যুবককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার কালামপুরের ভালুম আতাউর খান উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে তাদের গ্রেপ্তার করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, ফাহিম, রুবেল ও মান্নান। অন্যজনের নাম জানা যায়নি। কারো বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। তাদের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সামিউল হক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল হক জানান, পরীক্ষাকেন্দ্রে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে নকল সরবরাহ করছিলেন ফাহিম, রুবেল ও মান্নানসহ বহিরাগত চার যুবক। এ সময় বিষয়টি নজরে আসলে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেন তারা। পরীক্ষা কেন্দ্রের ১৪৪ ধারা ভেঙে এই অপরাধ সংঘটনের জন্য তাদের ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।