ঢাকাThursday , 7 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজ সুমাইয়া মায়ের কোলে ফিরলো

Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হারিয়ে যাওয়া সুমাইয়া আক্তার (১০) মায়ের কোলে ফিরেছে। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতের মাধ্যমে শিশুটিকে মায়ের কাছে হস্তান্তর করা হয়।
ভিক্ষা করতে গিয়ে পাঁচ মাস পূর্বে শিশুটি হারিয়ে যায়।
জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিচয় না পাওয়ায় গত ২ নভেম্বর আদালতের নির্দেশে শিশুটিকে চাঁদপুরের বাবুরহাট সরকারি শিশু পরিবারে (বালিকা) পাঠানো হয়। ফেসবুকে খোঁজ পেয়ে তার মা এসে যোগাযোগ করেছেন। পরে আদালতের বিচারক মোহাম্মদ আবদুল কাদেরের নির্দেশে সুমাইয়কে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।
সুমাইয়া ভোলার বাসিন্দা দিনমজুর সজিবের মেয়ে। তবে শিশুটির বাবা অন্যত্র বিয়ে করে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। মা মারজাহানের সঙ্গে শিশুটি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় নানার বাড়িতে থাকে।
আদালত ও পরিবার সূত্রে জানা গেছে, সুমাইয়াসহ তিন শিশু সন্তান নিয়ে অভাব-অনটনে হিমশিম খাচ্ছিল মা মারজাহান। যেকারণে পড়ালেখারও সুযোগ পায়নি শিশু সুমাইয়া। ৫ মাস আগে সুমাইয়া নানার বাড়ি থেকে স্থানীয় শিশুদের সঙ্গে ভিক্ষা করতে বের হয়। কিন্তু সে মনভোলা হয়ে লক্ষ্মীপুর থেকে ঢাকায় চলে যায়। সেখানে কোতয়ালি বারাকা শিশু সেন্টার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাকে পথশিশু হিসেবে চিহ্নিত করে।
সবশেষ গত ২ নভেম্বর ঢাকা থেকে শিশুটি লক্ষ্মীপুর চলে আসে। তখন শহরের ঝুমুর এলাকার ট্রাফিক পুলিশ তাকে উদ্ধার করে সদর মডেল থানা হেফাজতে পাঠায়। পরে শিশুটিকে জেলা সমাজসেবা কার্যালয়ের সমন্বয়ে আদালতের মাধ্যমে চাঁদপুরের বাবুরহাট সরকারি শিশু পরিবারে (বালিকা) পাঠানো হয়।
সুমাইয়ার মা মারজাহান বলেন, সুমাইয়াকে হারানোর পর মাইকিং করা হয়েছিল। তিন দিন আগে ফেসবুকে দেখতে পেয়ে লোকজন তাকে জানিয়েছে। পরে তিনি সমাজসেবা অফিসে এসে যোগাযোগ করলে আদালতের মাধ্যমে তাকে ফিরে পেয়েছেন।
২ নভেম্বর সুমাইয়ার সঙ্গে পপি নামে ৯ বছর বয়সী আরেক শিশুকে উদ্ধার করা হয়। তার বাবার নাম মালেক ও মায়ের নাম সাথী। ঠিকানা বলতে না পারায় বর্তমানে শিশুটিকে চাঁদপুরের বাবুরহাট সরকারি শিশু পরিবারে (বালিকা) রাখা হয়েছে।