ঢাকাThursday , 7 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউএনও’র ওপর হামলার ঘটনায় মামলা

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেনের উপর হামলার ঘটনায় অবশেষে মামলা দায়ের হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক মো. রোকনুজ্জামান বাদী হয়ে তালা থানায় মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল জানান, গত সোমবার উপজেলার মাদরা গ্রামে সরকারি খাল থেকে নেটপাটা অপসারণকালে এলাকার কয়েক জন হামলা চালায়।
এই মামলায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তবে, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি মো. মেহেদী রাসেল।
গত সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বালিয়াদহ গ্রামের লোকজন নিয়ে মাদরা গ্রামে খোবরাখালী খাল উন্মুক্ত করেন। পরে মাদরা মন্দির কমিটির নিয়ন্ত্রণে থাকা ওই জলমহালের অন্য অংশ উন্মুক্তকালে গ্রামবাসী তাকে লাঞ্চিত করে।
এক পর্যায়ে তিনি নেটপাটা অপসারণ কার্যক্রম স্থগিত রেখে এলাকা ত্যাগ করেন। এর আগে পুলিশ এসে তাকে উদ্ধার করে।