ঢাকাThursday , 7 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা জারি যথেষ্ট নয়

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার উপ-প্রশাসক বনি গ্লিক বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর এই সঙ্কটে আন্তর্জাতিক সম্প্রদায় সবসময়ই তৎপর।
তবে আমরা বাংলাদেশ তথা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞ যে তারা নিজ দেশে নির্যাতিত হয়ে পালিয়ে আসা এক মিলিয়নের বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ওটা খুবই গুরুত্বপূর্ণ যে স্বেচ্ছায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ প্রয়োগ অব্যাহত রাখা।
বৃহস্পতিবার দুপুরে রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্থ কক্সবাজারের স্থানীয় জনগণের পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরও বলেন, যুক্তক্তরাষ্ট্র মিয়ানমার সরকারের প্রতি অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির মাধ্যমে যে ব্যবস্থা নিয়েছে তা যথেষ্ট নয়। এখন স্বেচ্ছায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারকে ধারাবাহিক চাপ প্রয়োগ অব্যাহত রাখছে যুক্তরাষ্ট্র। এছাড়া নানাভাবে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের ক্ষতি কমিয়ে আনতেও আমরা কাজ করছি।
এসময় বনি গ্লিক আরও বলেন, এটি এমন একটি মানবিক ইস্যু যাতে মার্কিন প্রশাসনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মানুষও বাংলাদেশের পাশে রয়েছে। এছাড়া ভাষানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের প্রক্রিয়ার বিষয়গুলোও আমরা যথাযথ মূল্যায়ন করছি।
বনি গ্লিক এর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদলটি প্রথম বেসরকারি সংস্থা ইপশার কার্যালয়ে যান। ওখানে মানবপাচারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে। মানবপাচার শিকার লোকজনের সাথে আলাপ করেন। এরপর প্রতিনিধি দলটি যান রামু উপজেলার রাজারকুল এলাকায়। ওখানে রোহিঙ্গাদের সাথে ক্ষতিগ্রস্থ স্থানীয় জনগোষ্ঠির সাথে আলাপ করে তারা।