টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের অদূরে একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। পরে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলে দ্বীপের অদূরে গভীর সাগরে বাণিজ্যিক জাহাজের ধাক্কায় ফিশিং ট্রলার মীনসন্ধানী ডুবে যায়। এতে ১২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে।


