ঢাকাWednesday , 6 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুবর্ণচরে অজ্ঞাত ব্যক্তি খুন!

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর আলোচিত সুবর্ণচরে এবার মিলল অজ্ঞাত এক ব্যক্তির লাশ (৪০) । তাকে শনাক্ত করতে পারেনি স্থানীয় লোকজন।
সুবর্ণচর উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নে নয়াপাড়া গ্রামে সড়কের পাশে বুধবার এ লাশটি পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে কয়েকজন শিক্ষার্থী নয়াপাড়া গ্রামের প্রধান সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে জানায়। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তিকে আগে কখনো এই এলাকায় দেখেননি বলে জানান স্থানীয়রা।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, স্থানীয়দের দেয়া তথ্যমতে, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছেনা। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।