ঢাকাMonday , 4 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে শিশুকে ইট দিয়ে আঘাত করে হত্যা

Link Copied!

কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নে এক শিশু ছাত্রকে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।
সোমবার সকালে থানাহাট ইউনিয়নের পুটিমারী বহরের হাট এলাকায় এই হত‌্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মাদ্রাসা ছাত্রের নাম শাকিল (৮)। সে একই ইউনিয়নের হাটিথানা বাঁধ রাস্তা এলাকার আব্দুল কাদেরের ছেলে। সে এলাকার আলহাজ্ব মরহুম রজব উদ্দিন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
অভিযুক্ত আটক রেজাউল ইসলাম পুটিমারী বহরের ভিটা গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি দীর্ঘ ৮/১০ বছর ধরে মানসিক রোগে ভুগছেন বলে জানায় এলাকাবাসী।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে মাদ্রাসায় যায় শাকিল। সকাল ৯টার দিকে মাদ্রাসার শ্রেণিকক্ষ থেকে বের হয় সে্। ওই সময় মাদ্রাসার সামনে দিয়ে রেজাউল যাচ্ছিলেন। শাকিল তাকে বিরক্ত করার চেষ্টা করলে রেজাউল হঠাৎ উত্তেজিত হয়ে শাকিলকে ধরে আছাড় মারে। পরে পাশে থাকা একটি ইট দিয়ে শাকিলের মাথায় সজোরে আঘাত করে। স্থানীয়রা ছুটে এসে রেজাউলকে আটক করে এবং শাকিলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।