ঢাকাMonday , 4 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২২ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ওয়াজিদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে চারতলা ভবন ধসে পড়ার ২২ ঘন্টা পরও নিখোঁজ ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্র ওয়াজিদ (১২) এর সন্ধান এখনো মেলেনি।
তবে ফায়ার সার্ভিসের একাধিক টিম অনুসন্ধান অব্যাহত রেখেছে। সোমবার সকাল থেকে এসব টিমের সাথে কিছু এলাকাবাসীও উদ্ধার কাজে অংশ নেয়।
বাবুরাইলে চারতলা ভবনটি রোববার বিকেল ৪টায় ধসে পড়ার পর থেকেই ওয়াজিদ নিখোঁজ। স্থানীয় রুবেল নামে একজন ভবন ধসে পড়ার পর থেকেই দাবি করছেন তার সন্তান ভবনটির নীচতলায় আটকা পড়েছে। এখানে এক নারীর কাছে আরবী পড়তে এসে আটকা পড়ে শিশুটি।
ওয়াজিদের সাথে আরবী পড়তে আসা ও বেঁচে ফেরা স্বপ্না রোববার রাত ১০ টার দিকে ঘটনাস্থলে এসে ওয়াজিদের অবস্থান ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলকে দেখিয়ে দেয়। উদ্ধারকারী দল সে অনুযায়ী উদ্ধার অভিযান জোরালো করে। রাতভর পরিচালিত হয় অভিযান।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, ‘আমরা অনুসন্ধান চালাচ্ছি, তবে এখনো ভেতরে কারো অস্তিত্ব পাওয়া যায়নি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো শেষ পর্যন্ত।’
ইউএনও নাহিদা বারিক জানান, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হওয়া যাবে যে সকলেই উদ্ধার হয়েছে ততক্ষণ পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।