ঢাকাSunday , 3 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় বন্দুকযুদ্ধে ডাকাত গুলিবিদ্ধ, ২ পুলিশ আহত

Link Copied!

গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধার পলাশবাড়িতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আলালউদ্দিন নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। আহত হয়েছে দুই পুলিশ। পলাশবাড়ি সড়কের সাকোয়া নামক স্থানে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার রাতে ডিবি পুলিশের একটি দল পলাশবাড়ির সাতারপাড়া গ্রামের নজলার রহমানের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ডাকাত আলালউদ্দিনকে তার বাড়ি থেকে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী রাতে ওই এলাকায় তার সঙ্গীদের গ্রেপ্তারে অভিযানে গেলে তারা পুলিশের উপর চড়াও হয় এবং পুলিশকে লক্ষ করে গুলিবর্ষণ করে। এসময় ডাকাত আলাল পালাতে চেষ্টা করে। এ অবস্থায় পুলিশ পাল্টা গুলি ছুড়লে আলাল গুলিবিদ্ধ হয়। আহত হয় নজরুল ও রবিউল নামে ২ পুলিশ। গুলিবিদ্ধ আলালকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, গুলিবিদ্ধ ডাকাত আলালউদ্দিনের বিরুদ্ধে ডাকাতিসহ ১২ টি মামলা রয়েছে।