নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
রোববার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক রিপোর্ট প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, অবক্ষয় দূর করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে জাতীয় পার্টি। গণমানুষের আস্থা অর্জন করেই হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করব আমরা। প্রমাণ হবে জাতীয় পার্টিই গণমানুষের স্বার্থ সংরক্ষণে রাজনীতি করছে। তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান পার্টির চেয়ারম্যান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, রেজাউল ইসলাম ভূঁইয়া, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম দফতর এম এ রাজ্জাক খান, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব বেলাল হোসেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা খন্দকার মনিরুজ্জামান টিটু, গোলাম মোস্তফা, আবু সাঈদ স্বপন, সুমন আশরাফ, হুমায়ন খান, এটিএম মমতাজুল করিম, লোকমান ভূঁইয়া রাজু, সৈয়দ মনিরুজ্জামান খান, মিজানুর রহমান, আবুল হাসনাত আজাদ, আহাদ খন্দকার বাইবেল, আব্দুস সালাম লিটন, এস এম ইকবাল আহমেদ, শেখ মাহমুদুল আনোয়ার, গরিবুল্লাহ সেলিম, হাদিস হুসাইন, মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া, ওহিদুর রহমান, ইদি আমিন অ্যাপোলো, আবু ইউসুফ, আরশাদ খন্দকার কাউসার।

