ঢাকাThursday , 31 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী হতদরিদ্রদের পক্ষে আন্তরিক

Link Copied!

সুনামগঞ্জ সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে পরিণত করার লক্ষ্যে দিন রাত কাজ করে যাচ্ছেন। তিনি সব সময় গরিব ও হতদরিদ্রদের পক্ষে আন্তরিক বলে মন্ত‌ব‌্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তারপাড়া গ্রামে তিনি একথা বলেন।
এসময় তিনি জেলার দক্ষিণ সুনামগঞ্জে ১০০ কোটি টাকা ব্যয়ে বিশেষ প্রকল্পের আওতায় হতদরিদ্র পরিবারের মধ্যে স্থাপিত সদ্য নির্মিত নলকূপের কাজ পরিদর্শন করেন এবং স্থানীয় হতদরিদ্র লোকজনদের খোঁজ খবর নেন।
পরিদর্শন শেষে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পানি একটি আল্লাহর নেয়ামত। হাওরাঞ্চলের মানুষ আগে বিশুদ্ধ পানি পেতো না, খাল-নদীর পানি পান করতো। কিন্তু বর্তমান সরকার হাওরাঞ্চলের মানুষের জীবন মান বদলানোর জন্য নানান পরিকল্পনা হাতে নিয়েছেন। গ্রাম আর পিছিয়ে থাকবে না। গ্রামকে শহরের পরিণত করতে প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ।’
দুপুরে তিনি উপজেলা পরিষদ চত্তরে পূর্ব পাগলা ও শিমুলবাক দুই ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মধ্যে নলকূপ বিতরণ করবেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিউল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আব্দুর রব সরকার, দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মো. মনির উদ্দিন, ইউপি সদস্য বদরুল ইসলাম প্রমুখ।