ঢাকাTuesday , 29 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খোকার শারীরিক অবস্থার আরো অবনতি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। নিউইয়র্কের ম্যানহাটানে স্লোশেন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে কিডনি ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেক দিন ধরে তিনি চিকিৎসারত আছেন।
গতকাল সোমবার তার শারীরিক অবস্থার আরো অবনতি হয় বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান। তিনি সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।
সাদেক হোসেন খোকার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।