ঢাকাMonday , 28 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতির প্রমাণ পেলে দল থেকে বহিষ্কার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, `দলের যেসব নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তা প্রমাণ হলে দল থেকে বহিষ্কার করা হবে।’
সোমবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক নানা ইস্যুতে সাংবা‌দিক‌দের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় উল্লিখিত কথা ব‌লেন তিনি।
কয়েকজন এমপির সম্পদের হিসাব তলব করেছে এনবিআর, এ বিষয়ে দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না? এ প্রশ্নের জবাবে ওবায়দুল কা‌দের বলেন, যখন কারো বিরুদ্ধে অভিযোগ প্রামণিত হবে এবং কারো দণ্ড হবে, তখন তাকে দল থেকে বহিষ্কার করব। অভিযোগ প্রমাণ না হলে শাস্তি কীভাবে দেব?
এমপিদের বিরুদ্ধে অভিযোগের ফলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমি মনে করি না, ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দলীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় সরকারের সৎ সাহস প্রমাণিত হচ্ছে। সরকার অপরাধীদের শাস্তি দিচ্ছে, সেটি বড় বিষয়। আমি মনে করি, সরকার ও দলের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
বিসিবির পরিচালক লোকমান হোসেন ভূইয়ার বিরুদ্ধে অভিযোগ আসলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। এ বিষয় ওবায়দুল কাদের বলেন, লোকমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। কোনো অপরাধীকে বিসিবির দায়িত্বে রাখা উচিত নয়। আমি বিসিবি চেয়ারম্যানের সঙ্গে কথা বলব। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চাইব।
আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের সম্মেলনের তারিখ নির্ধারিত আছে। যুবলীগের সম্মেলনের প্রস্তুতি কমিটি কার্যক্রম তদারক করবে। আমরা দলের পক্ষ থেকে মনিটর করব।
তি‌নি ব‌লেন, সোহরাওয়ার্দী উদ্যানে চারটি সহযোগী সংগঠনের সম্মেলন একই মঞ্চে হবে। ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। তারা নিজেরাও পোস্টারের ডিজাইন করে অর্ডার দিয়েছে। প্রধানমন্ত্রী সম্মেলনগুলোতে প্রধান অতিথি থাকবেন। আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে জেলা সম্মেলন করে যাচ্ছি। ফেনীতে সবার ভোটে নেতৃত্ব নির্বাচিত করা হ‌চ্ছে।
খালেদা জিয়ার সঙ্গে গণফোরামের নেতাদের সাক্ষাতের বিষয়ে ওবায়দু্ল কা‌দের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী পারমিশন দিলে কোনো বাধা থাকবে না।