কালীগঞ্জ সংবাদদাতা : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, ‘যে নেতা মানুষ ও জনগনের কাছে যেতে জানে, সেই নেতার পাশে থাকবো। পদ-পদবী নিয়ে নেতা সাজলে সে নেতা না। নেতার কাজ হচ্ছে-সাধারণ মানুষের অধিকার রক্ষা ও জনসেবা করা।’
সোমবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর থেকে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
চুমকি এমপি আরো বলেন, যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার সহচর হয়ে থাকবো।
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহআলম দেওয়ানের পরিচালনায় সন্মেলনে আরো বক্তব্য রাখেন-কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আলী-আল-রাফু অমিত প্রমুখ। এসময় উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

