ঢাকাMonday , 21 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতবিরোধী নয়, জাতীয় স্বার্থে কথা বলে বিএনপি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘বিএনপি কখনো ভারত বিরোধী ছিল না। তবে ভারতের বিরুদ্ধে কথাও বলে। যা বলে, জাতীয় স্বার্থে বলে।’
সোমবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
ইকবাল মাহমুদ হোসেন টুকু বলেন, ‘মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনী নদীর পানি দিয়েছেন। এটা ভালো। তিনি মানবিক মানুষ। তার হৃদয় বড়। কিন্তু আমার দেশের মানুষ পানির জন্য হাহাকার করে। তাদের জন্য ভারত কেন মানবিক হয় না? এই কথা বলি যখন খবরের কাগজে আসবে তখন সরকারের পক্ষ থেকে বলা হবে বিএনপি আবারো ভারত বিরোধী স্টেটমেন্ট নিয়ে নেমেছে। তবে বিএনপি কখনো ভারত বিরোধী ছিল না। বিএনপি ভারত বিরোধী কথা বলে না। বিএনপি জাতীর স্বার্থের জন্য কথা বলে।’
সরকার একটার পর একটা ইস্যু তৈরি করছে মন্তব্য করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘এই সরকার ইস‌্যু মাস্টার। একটা সমস্য তৈরি করে। আবার ওই সমস্যাকে নিচের পাতায় নিয়ে যাওয়ার জন্য নতুন আরেকটা সমস্যা সৃষ্টি করে। কারণ, তাদের সঙ্গে জনগণের সমর্থন নেই।’
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি আমাদের বলেছেন বিদেশ তার ঠিকানা না। তার ঠিকানা বাংলাদেশ। সুতরাং বেগম খালেদা জিয়া বিদেশে যাওয়ার মানুষ না।