ঢাকাMonday , 21 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানুষ একত্রিত হলেই গদি হারানোর ভয় পায় তারা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকার জনগণকে ভয় পায়, মানুষ একত্রিত হলে ষড়যন্ত্র করতে পারে, ক্ষমতাসীনরা গতি চলে যাওয়ার শঙ্কায় থাকে বলে মনে করে বিএনপি।
দলের স্থায়ী কমিটির সদস‌্য ড. খন্দকার মোশাররফ হোসেন এমন মন্তব‌্য করে বলেছ্, জনগনের প্রতি আস্থার অভাবেই ভোলায় ‍নিরীহ জনগণের প্রতিবাদের ভাষা না বুঝে তাদের উপর পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে।
সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। এ সময় মোশারফ হোসেন ভোলার ঘটনায় নিন্দা, প্রতিবাদ জানান। একই সঙ্গে এই ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
পাশাপাশি ভোলায় পুলিশের গুলিতে চারজন নিহতের প্রতিবাদে ২৩ অক্টোবর ঢাকা মহানগরীর প্রতিটি থানায় এবং দেশের জেলা ও মহানগরীতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে বলে জানান মোশাররফ হোসেন।
সরকারকে মধ্যরাতের নির্বাচনের সরকার মন্তব্য করে মোশাররফ হোসেন বলেন, তারা জনগণকে সম্মান করে না। গণতান্ত্রিক রীতি ও আচরণের পরোয়া করে না। আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে তারা ক্ষমতায় থাকতে চায়। এজন্য জনগণ সমবেত হলে ক্ষমতা হারানোর ভয়ে সরকার কাতর হয়। মনে করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এ কারণেই পুলিশ ভোলায় জড়ো হওয়া মানুষের প্রতিবাদের ভাষা না বুঝে উন্মত্ত হয়ে গুলি করেছে।
প্রশ্ন রেখে তিনি বলেন, প্রতিবাদী মানুষগুলোর কথা শুনলে কী হতো? সরকারের পতন হয়ে যেত? কিসের এতো ভয়? কাদের প্রতি এতো ভয়? ঘটনার শুরু শুক্রবার থেকে। এ বিষয়ে পুলিশের ব্যাখ্যায় মনে হলো, তারা বিষয়টি আগে থেকেই জানতো। তাহলে পুলিশ পরিস্থিতি সামাল দিতে পারলোনা কেন? এর কারণ, সরকার ও পুলিশের কাছে জনমতের কোনো মূল্য নেই। তাদের বিশ্বাস জন্মেছে, মানুষকে খুন, গুম, অপহরণ করেই যেকোন পরিস্থিতি সামাল দেয়া যায়।