ঢাকাSunday , 20 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রী হলে কি তিনি এ কথা বলতেন?

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ‘সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি’ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের এমন বক্তব্যে প্র‌তি‌ক্রিয়া ব্যক্ত ক‌রে‌ছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
‌তি‌নি ব‌লেন, ‘সরকার বা দলের পক্ষ থেকে এ বিষয় নিয়ে মেন‌নের সঙ্গে আলাপ হয়নি। তিনি কী বলেছেন সেটি মিস কোডেড হয়েছে কিনা সেটি জানার বিষয়। তিনি যদি বলেই থাকেন তাহলে এতদিন পরে এই সময়ে কেন? নির্বাচন অনেক আগে হয়ে গেছে। মন্ত্রী হলে কি তিনি এ কথা বলতেন?’
রোববার দুপু‌রে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘১৪ দলের সমন্বয়ক নাসিম সাহেবের কাছে আমরা মেন‌নের এ বিষয়ে জানতে চাইব। বিষয়টি নিয়ে দলীয়ভাবে আলাপ করব। তিনি ক্যাসিনো কাণ্ডের সময়ে কেন এ কথা বললেন, আগে কেন বললেন না? নির্বাচনের পর পরই তো তিনি এ ব্যাপারে বলতে পারতেন।’
গণভবনে যু্বলীগের চেয়ারম্যানের যাওয়ার নিষেধাজ্ঞা বিষয়ে জান‌তে চাই‌লে ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়ে যু্বলীগের সাধারণ সম্পাদককে জিজ্ঞেস করেন। প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে গণভবনে কাউকে ডাকা হবে না। আমি বিষয়টি জানি না, যুবলীগ বলতে পারবে।’
তিনি বলেন, ‘ক্যাসিনো কাণ্ডসহ কোন অপরাধে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। অনেকের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।’
যুবলীগের বয়সসীমা নির্ধারনের বিষয়ে আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ব‌লেন, ‘যুবলীগে কোন বিষয়ে সংশোধন আসবে কিনা সেটা তাদের গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত হবে। আজকের বৈঠকে এটি নিয়ে আলোচনা হতে পারে। সব বিশ্লেষণ করে প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
সংরক্ষিত নারী আসনের এমপির প‌ক্ষে প্রক্সি পরীক্ষার বিষ‌য়ে কা‌দের বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। দলীয়ভাবে খোঁজ খবর নেবো। প্রধানমন্ত্রীকে এ বিষয়টি আমি জানাবো।’