ঢাকাSaturday , 12 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি, পথে তল্লাশি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে সে দেশের সঙ্গে করা ‘দেশবিরোধী চুক্তি’ বাতিল ও আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে শনিবার দেশের মহানগরীগুলোতে সমাবেশের কর্মসূচি রয়েছে বিএনপির।
তবে বেলা পৌনে ১২টা পর্যন্ত রাজধানীতে সমাবেশ করতে বিএনপিকে অনুমতি দেয়নি প্রশাসন। সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে যাচ্ছেন। এ সময় অনেকেই পুলিশের বাধার মুখে পড়ছেন। সড়কের দুই পাশেই পুলিশ চেকপোস্ট বসিয়েছে। পরিচয়পত্র দেখে তাদের যেতে দেয়া হচ্ছে। সন্দেহজনক মনে হলে যেতে দিচ্ছে না পুলিশ। মূল রাস্তা দিয়ে যেতে না পারলেও আশপাশের বিভিন্ন গলি দিয়ে কার্যালয়ের সামনে হাজির হচ্ছেন তারা। নাইটেঙ্গেল মোড় থেকে বিএনপির কার্যালয় পর্যন্ত বিভিন্ন গলিতে খণ্ড খণ্ড মিছিলও করছেন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা গেছে, কিছু নেতাকর্মী বসে ও দাঁড়িয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। সড়কে যাতে যানচলাচলে বিঘ্ন না হয় সেজন্য পুলিশ নেতাকর্মীদের ঘিরে দাঁড়িয়ে আছে।
বিএনপির সহ- প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ও ডিসি আনোয়ারুল ইসলামে সাথে কথা বলেছি। এখনো অনুমতি দেয়নি। আশা করি, অনুমতি পাব।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেছেন, বিএনপি সমাবেশের অনুমতি পায়নি।