ঢাকাSaturday , 12 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বুয়েটে রাজনীতির নামে ছিল ছাত্রলীগের চাঁদাবাজি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক আল কাদেরী জয় বলেছেন, গত এক দশক ধরে বুয়েটে কোনো ছাত্ররাজনীতি ছিল না। শুধু ছিল রাজনীতির নামে ছাত্রলীগের চাঁদাবাজিম, সন্ত্রাসী কর্মকাণ্ড আর নির্যাতন।
তার দাবি, বিরোধী কোনো ছাত্র সংগঠনই ক্যাম্পাসে কাজ করতে গেলে নির্মমভাবে তাদের দমন করা হয়েছে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সব ধরনের সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত ভয়ঙ্কর অগণতান্ত্রিক। আমরা মনে করি, এটি একটি ভয়ঙ্কর অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং সব ধরনের বিরোধী মত ও তার ভিত্তিতে সংগঠিত শক্তিকে দমনের একটি হাতিয়ার। এটি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একটি প্রতারণাও বটে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল, সমাজতান্ত্রিক ছাত্র-ফ্রন্টের সভাপতি মাসুদ রানা, বিপ্লবী ছাত্র-মৈত্রীর সভাপতি ইকবাল কবীর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স প্রমুখ।
সংবাদ সম্মেলন থেকে ছাত্ররাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে শনিবার বিকেল ৪টায় টিএসসি থেকে বুয়েট পর্যন্ত বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেওয়া হয়।