ঢাকাThursday , 10 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শপথ নিলেন সাদ এরশাদ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে বিজয়ী এরশাদপুত্র রাহগির আলমাহি সাদ এরশাদ শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার সংসদ ভবনে তিনি শপথ গ্রহণ করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ মো. সামশুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে ৫ অক্টোবর ভোটহগ্রহণ হয়।