ঢাকাThursday , 10 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫২তম মৃত্যুবার্ষিকী
শোষণ মুক্তির লড়াই-সংগ্রামে প্রেরণার উৎস চে’গুয়েভারা : ন্যাপ মহাসচিব

Link Copied!

বুধবার নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে বিপ্লবী চে গুয়েবারের ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ ন্যাপ নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক : পৃথিবী থেকে শারীরিকভাবে বিদায় নেয়ার ৫২ বছর হয়ে গেলেও ‘চে’র প্রাসঙ্গিকতা আজো বিন্দুমাত্র কমেনি বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, এখনো পৃথিবীর বিভিন্ন প্রান্তে অজস্র নির্যাতিত-শোষিত মানুষের শোষণ মুক্তির লড়াই-সংগ্রামে প্রেরণার উৎস ‘চে’ অর্থাৎ বিপ্লবী চে গুয়েভারা।
তিনি বলেন, যুদ্ধ এখনও শেষ হয়নি, এখনও অনেক লড়াই বাকি। স্বাধীন বাংলাদেশে দুঃখ দারিদ্র্য শোষণে অভ্যস্থ মানুষ। ক্ষমতালোভী শকুনরা রক্তের হুলি খেলছে প্রতিনিয়ত। সাধারণ ও দেশপ্রেমিক মানুষরা হয়ে গেছে শক্তির দাস। শক্তির মোহের অন্ধ হয়ে বিরোধী মতের সাধারণ মানুষকেও হত্যা করতে কুণ্ঠিত হচ্ছে না। এ সময় বড্ড প্রয়োজন চে’র সংগ্রামের পথে পরিচালিত হওয়া।
বুধবার নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে বিপ্লবী চে গুয়েভারার ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পৃথিবীর তাবৎ অসহায়-নির্যাতিত মানুষদের প্রতি গভীর ভালোবাসার মহৎ অনুভূতির দ্বারা পরিচালিত ‘চে’ মনে করতেন এই মহৎ গুণের অধিকারী ছাড়া একজন প্রকৃত বিপ্লবী হতে পারে না। ভালোবাসার এই মহৎ অনুভূতির দ্বারা পরিচালিত হয়ে অসহায়-নির্যাতিত মানুষদের প্রতি শোষণ-নির্যাতনের বিরুদ্ধে নিরন্তন সংগ্রাম চালিয়ে যাওয়াকে তিনি তাঁর জীবনের তথা একজন বিপ্লবীর জীবনের প্রকৃত কাজ মনে করতেন।
ন্যাপ মহাসচিব বলেন, ‘চে’কে দৈহিকভাবে হত্যা করা সম্ভব হলেও তার আদর্শকে ধ্বংস করতে পারেনি লুটেরা শক্তি। আজো পৃথিবীর লক্ষ লক্ষ শ্রমজীবী ও মুক্তিকামী মানুষ ‘চে’র আদর্শকে ধারণ করে। ‘চে’র দ্বারা অনুপ্রাণিত হয় শোষিত মানুষ, গড়ে তুলে শোষণ-নিপীড়নের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম। তিনি বেঁচে আছেন গণমানুষের হৃদয়ে, বেচে থাকবেন গণমানুষের প্রতিটি মুক্তির লড়াই-সংগ্রামে।
ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া’র সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন- ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, মহানগর সভাপতি মো. শহীদুননবী ডাবলু, যুগ্ম সম্পাদক মো. শামিম ভুইয়া, শাহ মো. শাহ আলম ও যুব নেতা বাহাদুর শামিম আহমেদ পিন্টু প্রমুখ।