ঢাকাThursday , 10 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আইয়ুব এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল টেকনিক্যাল থেকে শুরু হয়ে দারুসসালাম গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি মোহাম্মদ আইয়ুব বলেন, দেশবিরোধী চুক্তি আড়াল করতেই আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। অবিলম্বে হত্যার সাথে জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের শাস্তির দাবি জানান তিনি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রুবায়েত হোসেন দিপু, প্রদীপ হাওলাদার, ইমন হোসেন, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম তারেক, আরিফুল ইসলাম, নাজমুল হাসান এনামুল, সোহাগ মাহমুদ, আবুল কালাম আজাদ (সোহাগ), হাফিজুর রহমান, ফয়েজ উল্লাহ সাকিব, সহ-সাধারণ সম্পাদক জুবায়ের আল মাহমুদ, আবুল কাশেম রিয়াদ, সহ-সাংগঠনিক মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক আকরাম আহমেদ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মাহবুব শাহীন, সহ-সম্পাদক রিয়াজুল ইসলাম, এইচ এম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গত সোমবার রাতে বুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেছেন আবরারের বাবা। ইতোমধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।