ঢাকাTuesday , 8 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সম্রাটের শারীরিক অবস্থা স্থিতিশীল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার সদ্য বহিষ্কৃত যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে, তার চিকিৎসার জন্য তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
এ কথা জানিয়ে মঙ্গলবার দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডাক্তার আফজালুর রহমান গণমাধ্যমকে জানান, তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দেওয়া হয়েছে। পরীক্ষার রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে।’
এদিকে বুকে ব্যথা অনুভব হওয়ায় মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সম্রাটকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ এবং এরপর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হওয়ায় হাসপাতালে নেয়া হয়েছে বলে কারাগারের জেলার মাহবুবুল ইসলাম নিশ্চিত করেন।
উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর র‌্যাবের ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হয়। অভিযানে যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া গ্রেপ্তার হওয়ার পর থেকে ঢাকার ক্যাসিনো জগতের নিয়ন্ত্রক সম্রাটের নাম বেরিয়ে আসে। দুই দিন তিনি প্রকাশ্যে থাকলেও এরপর চলে যান আত্মগোপনে। পরে কুমিল্লার একটি বাড়ি থেকে সম্রাটকে তার সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। তাকে নিয়ে কাকরাইলে অভিযান পরিচালনা করলে বিরল প্রজাতির বন্যপ্রাণী রাখার দায়ে তাকে তৎক্ষণাৎ ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। অস্ত্র ও বিদেশি মদ রাখায় তার বিরুদ্ধে রমনা থানায় আরো দুটি পৃথক মামলা দায়ের করে র‌্যাব।