ঢাকাTuesday , 1 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আত্মসমর্পণ করে জামিন পেলেন ফখরুলসহ ৩ জন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজন আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার জামিনের আদেশ দেন। ১৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের আইএস দিয়ে খুনের হুমকি দেয়ার অভিযোগের মামলায় তারা জামিন পেলেন।
জামিন পাওয়া অপর দুই আসামি হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়।
গত ৫ আগস্ট বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ওই দিন আদালত মামলাটি আমলে গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায় হাইকোর্ট জামিন আবেদন করেন। হাইকোর্ট তাদের ৬ সপ্তাহের জামিন দিয়ে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। সেই সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হবে আগামী ৭ অক্টোবর।
জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই মঙ্গলবার এই তিন আসামি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
আসামিদের পক্ষে জয়নুল আবেদীন, মাসুদ আহম্মেদ তালুকদার, সৈয়দ জয়নুল আবেদীন মেজবা, হান্নান ভূঁইয়া প্রমুখ আইনজীবী জামিন শুনানি করেন।
বাদীপক্ষে আবুল কালাম আজাদ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় আসামিদের জামিনের আদেশ দেন।
মামলার অপর আসামিরা হলেন- আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বুয়েটের বহিঃষ্কৃত শিক্ষক হাফিজুর রহমান রানা ও ছাত্রদল নেতা এমদাদুল হক ভূঁইয়া।