ঢাকাSaturday , 28 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিযান যেন লোক দেখানো না হয়: জাসদ

Link Copied!

নিউজ ডেস্ক : ১৪ দলের অন‌্যতম শরিক দল বাংলাদেশ জাসদ চলমান জুয়া ও দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে বলেছেন, এটা যেন লোকদেখানো না হয়, অপকর্মের মূলহোতাদের বিরুদ্ধে যেন জোরালো পদক্ষেপ নেয়া হয়।
বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান এক যুক্ত বিবৃতিতে বলেন, ‘ক্ষমতাসীন রাজনৈতিক দলের পরিচয়ধারী লুটেরা-দুর্নীতিবাজ কতিপয় ব্যক্তির বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা প্রশাসনের চলমান অভিযানকে আমরা স্বাগত জানাই। তবে দেশ ও সমাজবিরোধী এসব অপকর্মের পেছনে সক্রিয় বড় ভাই-গডফাদারদের এখনো আইনের আওতায় আনা হয়েছে বলে জনগণ মনে করে না। আপাতদৃশ্যমান সরকারের দৃঢ় ভূমিকা অব্যাহত থাকবে, জনগণ তা-ই কামনা করে।’
বাংলাদেশ জাসদের দপ্তর সম্পাদক ইউনুসুর রহমানের স্বাক্ষরিত ওই বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘দুর্নীতি-লুটপাট-ক্যাসিনো-মাদকের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলতে হলে রাজনৈতিক-অর্থনৈতিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। যে রাজনৈতিক ছত্রচ্ছায়া ব্যবহার করে এসব ব্যক্তি দুর্বৃত্তপনায় লিপ্ত হয়েছে, সেই রাজনৈতিক প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করতে হবে। কারণ এ দুর্বৃত্তরা হঠাৎ করে একদিনে দৃর্বৃত্তপনা শুরু করেনি। একইভাবে যে অর্থনৈতিক ব্যবস্থায় লুটের ও প্রতিপত্তি অর্জনের সুযোগ রয়েছে, তারও সংস্কার করে দুর্নীতি ও দুর্নীতিলব্ধ বিত্ত-বৈভব ভোগ করার সুযোগ বন্ধ করতে হবে। সর্বোপরি আইনের শাসনের পূর্ণ প্রয়োগ ও ন্যায়বিচার নিশ্চিত করে অপরাধীদের শাস্তি প্রদান ও ভবিষ্যৎ লুটের পথ বন্ধ করতে হবে। আমরা সরকারকে আহ্বান জানাই, চলমান অভিযান যেন লোকদেখানো অভিযানে পর্যবসিত না হয়, এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা প্রশাসনের নিয়মিত কার্যক্রম হিসেবে যেন অব্যাহত থাকে।’