ঢাকাSaturday , 28 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতির কারণে বেকার সমস্যা: জিএম কাদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দুর্নীতির কারণে দেশে বেকার সমস্যা ভয়াবহ আকার ধারণ করছে। বেকার সমস্যা সমাধান করতে হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
শনিবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টি আয়োজিত সংবর্ধনায় তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সোনার বাংলা গড়ার জন্য হুসেইন এরশাদ যে কাজের পরিকল্পনা করেছিলেন, তারই অসমাপ্ত কাজ দেশ ও জাতির স্বার্থে আমি পূরণ করার চেষ্টা করব।
মুক্তিযোদ্ধাদের জন্য সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের অবদানের কথা স্মরণ করে জাপা চেয়ারম্যান বলেন, মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ কথা বলেছিলেন। তিনি দেশের মুক্তিযোদ্ধাদের এই সম্মানে ভূষিত করেন।
জিএম কাদের বলেন, সাবেক রাষ্ট্রপতি ক্ষমতা থাকাকালে এক টাকা নামকাওয়াস্তে বিভিন্ন জেলায় মুক্তিযোদ্ধাদের জন্য অফিস তৈরি করার স্থান দিয়েছিলেন। তিনি মুক্তিযোদ্ধাদের জন্য কল্যাণ ট্রাস্ট ও বিভিন্ন অর্থনৈতিক সুযোগ-সুবিধাও দিয়েছিলেন।
মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির আহ্বায়ক ডা. আজিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আল আমিন মুন্নার সঞ্চালনায় সংবর্ধনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম মিন্টু, অ্যাডভোকেট আলতাফ হোসেন, ইউসুফ চৌধুরী এবং শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য নাজমা আখতার এমপি, উপদেষ্টা নুরুল আজহার, ভাইস চেয়ারম্যান নিগার রানী সুলতানা, আহসান আদেলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব শেখ আলমগীর হোসেন, সুলতান আহমেদ সেলিম, সম্পাদকমণ্ডলীর সদস্য ইসহাক ভূঁইয়া, এম এ রাজ্জাক খান, আবুল খায়ের, কেন্দ্রীয় নেতা- নেওয়াজ আলী ভূঁইয়া, সাইফুল ইসলাম, ফারুক শেঠ, জাকির হোসেন মৃধা, আনোয়ার হোসেন তোতা, ইকবাল হোসেন তাপস, আব্দুস সালাম লিটন, নুরুল ইসলাম নুরু।
মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির নেতাদের মধ্যে মর্তুজা আলম বুলবুল, মোজাম্মেল হক, ওয়াজ আল করণ, সিদ্দিকুর রহমান, জামাল উদ্দিন প্রমুখ।