ঢাকাSaturday , 28 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে সাম্প্রদায়িক অপশক্তির স্থান নেই : তথ্যমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সকল ধর্মের মানুষের রক্তে গড়া আমাদের লাল-সবুজের পতাকা এ দেশের অসাম্প্রদায়িকতার প্রতীক। এদেশে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই।
শনিবার ভোর ৫টায় রাজধানীর বনানী খেলার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন এবং পরে সকাল ৮টায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সনাতন সমাজ সংঘ আয়োজিত ‘শুভ মহালয়া’ উদযাপনের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বেরিয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মের ত্রিশ লাখ মানুষের রক্তস্রোতের বিনিময়ে আমরা গড়েছি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এখানে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই।’
ড. হাছান বলেন, ‘আমাদের এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা যে আন্তঃসাম্প্রদায় সম্প্রীতির নজির স্থাপন করেছি, তা বিশ্বের দেশগুলোর কাছে এক অনন্য উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বাস করে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। মহালয়ার দিনে এ সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হোক।’
‘আমাদের প্রথম পরিচয়, আমরা বাঙালি, তারপর আমরা কেউ হিন্দু বা মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান’, বলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
মহালয়া উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘আজ মর্ত্যে দুর্গাদেবীর আগমনের ক্ষণে সকল অসুর, অশুভ অপশক্তি পরাজিত হোক, আমাদের সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হোক। সকলে মিলে আমরা এগিয়ে যাই স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে।