ঢাকাSaturday , 28 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার জন্মদিনে ছাত্রলীগের আনন্দ মিছিল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।
শনিবার দুপুরে মধুর ক্যান্টিন থেকে এই আনন্দ মিছিলটি বের হয়। পরে সমাবেশে মিলিত হয়। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য।
মিছিলে অংশ নেন কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী।
এ সময় তারা দলীয় নেত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে নানা স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলে। এর আগে বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে জড়ো হন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন আজ।
গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন শেখ হাসিনা।