ঢাকাThursday , 15 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিন্ন আঙ্গিকে যাত্রা শুরু ক্যাপ্রিকর্ন’স ওয়ার্ল্ডের

Link Copied!

capricornsলাইফস্টাইল ডেস্ক : রাজধানীর বারিধারার জে-ব্লকে যাত্রা শুরু করলো ইন্ট্রাকো সেন্টারে ‘ক্যাপ্রিকর্ন’স ওয়ার্ল্ড কুইক সার্ভিস রেস্টুরেন্ট (কিউএসআর)’। বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কের ক্যাপ্রিকর্ন’স ওয়ার্ল্ড রেস্টুরেন্টের একটি মিনিয়েচার ভার্সন হচ্ছে ক্যাপ্রিকর্ন’স ওয়ার্ল্ড (কিউএসআর)। ক্যাপ্রিকর্ন’স ওয়ার্ল্ড রেস্টুরেন্ট ভিন্ন আঙ্গীকে তাদের ১২ তম এই শাখার শুভ উদ্বোধন করলো ২২ ডিসেম্বর।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লি. এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. এ এ এম জাকারিয়া, মিশরের রাষ্টদূত মাহমুদ ইজ্জত, ইন্ট্রাকোর চেয়ারম্যান এইচ এম হাকিম আলী ও ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ আলী, ক্যাপ্রিকর্ন’স লিমিটেডের চেয়ারম্যান সৈয়েদা সামসুর নাহার ও ব্যবস্থাপনা পরিচালক লে. কর্নেল (অব.) হারুন উর রশীদ চৌধুরী এবং রেস্টুরেন্টটির কর্মকর্তারা। ক্যাপ্রিকর্ন’স ওয়ার্ল্ড (কিউএসআর) ইন্ট্রাকো ও ক্যাপ্রিকর্ন’স লি. এর একটি যৌথ উদ্দ্যোগ।
ক্যাপ্রিকর্ন’স ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক লে. কর্নেল (অব.) হারুন উর রশীদ চৌধুরী বলেন, ‘বড় আকারের রেস্টুরেন্টের পাশাপাশি এখন কিউএসআর ফরমেটে ঢাকা শহরের বিভিন্ন স্থানে রেস্টুরেন্ট পরিচালনা করার উদ্দ্যোগ নিয়েছি। এতে করে খুব সহজে হাতের কাছে তাড়াতাড়ি মজাদার খাবার খেতে পারবেন ভোজন রসিকরা।’
বসুন্ধরা সিটি মতোই ক্যাপ্রিকর্ন’স ওয়ার্ল্ড (কিউএসআর) রেস্টুরেন্টে আছে বিভিন্ন ধরনের ফ্রাইড চিকেন ও বার্গার কম্ব, কফি শপ, জুসবার, বেকারি, পার্টিজারি ও নানা ধরনের মিষ্টির সমহার। কিউএসআর এ স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য থাকবে টিফিন প্যাকেজ। ঠিকানা : ইন্ট্রাকো সেন্টার, বাড়ি-৪০, রোড- ৯, ব্লক- জে, প্রগতি স্বরনী রোড, বারিধারা, ঢাকা।