ঢাকাWednesday , 25 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকার পরিবর্তন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সরকার পরিবর্তন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী কমি‌টির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেছেন, ‘দেশের এই সংকট থেকে মুক্তির জন্য সরকার পরিবর্তন দরকার। সরকার পরিবর্তন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে জনগণের অধিকারও প্রতিষ্ঠিত হবে না।’
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এ মানববন্ধনের আয়োজন করে।
আওয়ামী লীগের উদ্দেশ্যে নজরুল ইসলাম খান বলেন, ‘ঢাকা শহরে যারা ক্যাসোনির শহর বানিয়েছে তাদেরকে আপনারা পৃষ্ঠপোষকতা করেছেন। আপনাদের পৃষ্ঠপোষকতা ছাড়া তারা এগুলো করতে পারতো না।’
আগের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মতো বর্তমান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জিয়া পরিবারের বিষোদগারের দায়িত্ব পেয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
মানববন্ধনে ‌বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. আব্দুল মঈন খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম রাজা ও শ্রমিক নেতা গাজী বুরহান উপ‌স্থি‌তি ছি‌লেন।