ঢাকাWednesday , 25 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাওয়া ভবনেই ক্যাসিনোর জন্মস্থান

Link Copied!

সাভার সংবাদদাতা : ‘হাওয়া ভবনেই ক্যাসিনোর জন্মস্থান’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সেনানিবাসের শ্যুটিং ক্লাব পয়েন্টে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ক্যসিনোতো হাওয়া ভবন থেকেই শুরু হয়েছে। কাজেই এ প্রশ্নের জবাব প্রথমে ফখরুল সাহেবকেই দিতে হবে। মদ ও জুয়া বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিলেন। কিন্তু পরবর্তীতে সেই মদ জুয়ার প্রবর্তন করেছে বিএনপি সরকার। তারা (বিএনপি) এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি, আমরা ব্যবস্থা নিচ্ছি। খালেদা জিয়া যা পারেন নাই, শেখ হাসিনা তা পেরেছেন।’
বর্তমান সরকারের চলমান ক্যাসিনো বিরোধী আন্দোলনের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এই অভিযান শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সুনামগঞ্জ থেকে সুন্দরবন ও কুতুবদিয়া তেতুঁলিয়া সারা বাংলায় যেখানে যত দুর্নীতিবাজ ও মাদকবাজ আছে সেখানেই অভিযান চলবে। মাদক, দুর্নীতি, টেন্ডারবাজি, সন্ত্রাস, চাঁদাবাজি যারাই করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে চুনোপুটিই হোক আর রাঘব বোয়ালই হোক।’
এসময় আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ৯ম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার (সাভার) মেজর জেনারেল আকবর হোসেন, ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান, ২৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড এর ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল এসএম আনোয়ার হোসেন, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দসহ ঊধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।