ঢাকাWednesday , 25 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুদ্ধি অভিযানের নামে ধরা হচ্ছে কাচকি মাছ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শুদ্ধি অভিযানের নামে আই ওয়াশ করা হচ্ছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, তথাকথিত শুদ্ধি অভিযানের নামে ধরা হচ্ছে কাচকি মাছ।
তিনি বলেন, ‘দুর্নীতির রাঘব বোয়ালদের টিকিটিও স্পর্শ করতে পারেনি। দুর্নীতি ও লুটপাটের গডফাদারাই এখনো নিয়ন্ত্রন করছে সবকিছু । তাদের ধরতে পারলে দেখা যাবে একেকজনের ভান্ডারে একেকটি টাকার ব্যাংক আছে।’
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে তিনি বলেন, ‘ভেজা গামছা যেমন পেঁচিয়ে পেঁচিয়ে এবং চিপে চিপে পানিশূন্য করা হয়, বাংলাদেশটাকে ঠিক সেরকম করেই সম্পদ শূন্য করছে এই গণধিকৃত জবরদখলকারী সরকার!’
রিজভী বলেন, ‘বাংলাদেশে এখন প্রতিদিন ক্ষমতাসীন দলের ছোটখাট নেতাদের ঘরে ঘরে অবৈধ টাকার খনি আবিষ্কৃত হচ্ছে। চারদিকে লুটপাট করা টাকার উৎসবের কথা মানুষ জানছে। জুয়া ,ক্যাসিনো, চাঁদাবাজী, লুটতরাজ করে ঘরে ঘরে গড়ে তুলেছে টাকশাল, টাকার পাহাড়। তাদের এতো টাকা হয়েছে যে টাকা লুকানোরও জায়গা পাচ্ছে না। কাজের লোকের বাড়িতেও কোটি কোটি টাকা সিন্দুকে ভরে লুকিয়ে রেখেছে।’
তিনি আরো বলেন, ‘এই সরকারের লোকজন জুয়া-ক্যাসিনোতে ভাসিয়ে দিয়েছে দেশ। একটি মুসলিম প্রধান দেশকে নিষিদ্ধ জুয়া-ক্যাসিনোর দেশে পরিণত করা হয়েছে। এখন তাদের নেতা, এমপি, আমলারা ক্যাসিনোর পক্ষে প্রকাশ্যে সাফাই গাইছে। তারা সবকিছু হালাল করার চেষ্টা করছেন।’
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ গতকাল রাজশাহীতে গিয়ে যে বক্তব্য দিয়েছেন তার ভিত্তিতে বিএনপির এই নেতা বলেন, ‘তথ্যমন্ত্রী ও অন্যান্য আওয়ামী নেতামন্ত্রীদের বক্তব্য শুনে মনে হয় তাদের ভিতরে বড় কোন ঘাপলা রয়েছে, যে ঘাপলা এখনও উন্মোচিত হয়নি, সুতরাং আওয়ামী চুনোপুটিদের ধরে এখন সেটিকে আড়াল করা হচ্ছে আর সে জন্যই বিএনপি’র জ্যেষ্ঠ নেত্রীবৃন্দ সম্পর্কে অপপ্রচার করা হচ্ছে।’