ঢাকাWednesday , 18 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের সম্মেলন : ১২ উপ-কমিটি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে ১২টি উপ কমিটি গঠন করা হয়েছে। এসব উপ কমিটি সম্মেলন প্রস্তুতি ও সফল করতে সমন্বিতভাবে কাজ করবে।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলির সভা শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান। দলের আগামী জাতীয় সম্মেলন উপলক্ষ্যে করনীয় ঠিক করতে ওই সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ‘আগামী ২০ ও ২১ ডিসেম্বর জাতীয় সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি প্রক্রিয়া সম্পন্ন করতে ১২টি উপ কমিটি গঠন করা হয়েছে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিটিগুলো অনুমোদন দিলে ঘোষণা করা হবে।
২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় কাউন্সিলের উদ্বোধন করা হবে। পর দিন ২১ ডিসেম্বর কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। কাউন্সিলকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, থানা, জেলা ও মহানগরে যে সব জায়গায় কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেগুলোর সম্মেলন করা হবে।’
ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মিজবাহ উদ্দিন সিরাজ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি।