ঢাকাTuesday , 17 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশপ্রেম ও বঙ্গবন্ধু প্রশ্নে আপস নেই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, আমাদের সবাইকে দেশপ্রেমীক হতে হবে। শিক্ষার্থী, তোমরা দেশপ্রেম, স্বাধীনতা এবং বঙ্গবন্ধু প্রশ্নে কোনো আপস করবে না।
মঙ্গলবার দুপুরে ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য সন্তানদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন। নইলে আমরা এমপি, মন্ত্রী কিছুই হতে পারতাম না। তার সুযোগ্যকন্যা দেশকে শিক্ষায়, অর্থনীতিসহ সবক্ষেত্রে বাংলাদেশকে বিশ্বের রোল মডেলে পরিণত করেছেন। নারীর ক্ষমতায়নে তার জুড়ি নেই।
সাবেক ছাত্রলীগ সভাপতি এনামুল হক শামীম কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্বমানের শিক্ষা অর্জনের জন্য যা যা দরকার সবই এদেশে আছে। আগে যেখানে বই পেতে আমাদের ৬ মাস লাগত, এখন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যায়। দেশে বই উৎসব হয়। তোমরা ভালো করে পড়াশোনা কর, মানুষের মত মানুষ হও, তোমাদের মধ্যেই আগামী দিনের বাংলাদেশ দেখি।
রাজনীতি এবং সাংবাদিকতা দুটোই ঝুঁকিপূর্ণ মন্তব্য করে উপমন্ত্রী বলেন, সাংবাদিকদের সব সময় ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। একইভাবে অনেক কাঠখর পুড়িয়ে হতে হয় রাজনীতিবিদ। সাংবাদিকরা যেমন রাজনীতিবিদদের দরদ বুঝেন তেমনি রাজনীতিবিদরাও সাংবাদিকদের দরদ বুঝেন। এ সময় তিনি ডিআরইউয়ের সব কর্মকাণ্ডে পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।
ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক।
সংবর্ধনা উপ-কমিটির আহ্বায়ক ও ডিআরইউয়ের অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজের সঞ্চালনায় ধন্যবাদ জ্ঞাপন করেন ডিআরইউয়ের সাধারণ সম্পাদক কবির আহমদে খান ও উপ-কমিটির সদস্য সচিব ও সংগঠনের কল্যাণ সম্পাদক কাওসার আজম।
উপস্থিত ছিলেন ডিআরইউয়ের সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সাংষ্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কার্যনির্বাহী সদস্য খালিদ সাইফুল্লাহ, বি এম নূর আলম (বাদল নূর), মোহাম্মদ নঈমুদ্দীন ও রাশেদুল হক।
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক ডিআরইউয়ের এ ধরনের কর্মসূচিতে সব সময় পাশে থাকার কথা জানান।
পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা পত্র, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। ২০১৯ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৩ জন শিক্ষার্থীকে এ বছর পুরস্কার দেয় ডিআরইউ।
এসএসসি পরীক্ষায় সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্ত সদস্য সন্তানরা হলেন- শাহ মোহাম্মদ মনওয়ার জাহান কবীরের কন্যা মালিহা মরিয়াম এশা, কাজী হাফিজুর রহমানের ছেলে কাজী আসিফুর রহমান, এইচ এম জামাল উদ্দিনের কন্যা অশিন বিনতে জামাল, জিয়াউদ্দিন সাইমুমের কন্যা আনিকা বুশরা, এস এম জাহাঙ্গীরের ছেলে ইনতিশার আহমেদ, মোস্তফা তারিক আল বান্নার ছেলে শেখ রফিক বিন তারিক, রেজাউর রহিমের ছেলে মুহসিন রেজা, গিয়াস উদ্দিন আহমেদের ছেলে সাফওয়ান উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম রতনের ছেলে সামিউল ইসলাম তন্ময়, রায়হান আল মুঘনির কন্যা মুমতাহিনা সাম্য, আশরাফ উল আলমের কন্যা ইশরাক জান্নাত মাধুর্য্য ও শরিফুল আরিফ সোহেলের কন্যা আনিন্দিতা আরিফ চৈতি। ।
এইচএসসি পরীক্ষায় সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্ত সদস্য সন্তানরা হলেন- নিত্য গোপাল মণ্ডলের ছেলে শ্রীদেব মণ্ডল রাহুল, শহিদুল আলমের ছেলে তোফায়েল আলম, মশিউর রহমান টিপুর ছেলে নাদিম আশফাক তাবিন, ওবায়দুর রহমান শাহীনের কন্যা সুমাইয়া বিনতে শাহীন, সিরাজুল ইসলামের কন্যা সিরাজুম মনিরা, শাহনাজ মুন্নীর কন্যা যুক্ত মনন, আব্দুল্লাহ আল ফারুকের কন্যা আদিতা ফারুক, রেজওয়ানুল হকের ছেলে নিলয় হক, মনোয়ার হকের ছেলে আজমাইনুল হক, মো. শাহানুজ্জামানের ছেলে তানিম ইশতিয়াক ও আশীষ-উর রহমানের কন্যা পুষ্পিতা রহমান।