ঢাকাMonday , 16 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিকদের পাশে থাকবে জাপা: কাদের

দৈনিক পাঞ্জেরী
September 16, 2019 10:48 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ন্যায্য অধিকার আদায়ে জাতীয় পার্টি সব সময় শ্রমিকদের পাশে থাকবে। আর অধিকার আদায়ে দলকে শক্তিশালী করতে হবে।
সোমবার জাপা চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় শ্রমিক পার্টির নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাদের জন্য যা কিছু করেছেন হুসেইন মুহম্মদ এরশাদই করেছেন।
জাতীয় শ্রমিক পার্টির সভাপতি জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়াম্যান আহসান আদেলুর রহমান এমপি ও সংগঠনের সহসভাপতি ফজলে এলাহী সোহাগ।
এ সময় উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, সম্পাদক মন্ডলীর সদস্য মো. হেলাল উদ্দিন, মঞ্জুরুল হক, এম এ রাজ্জাক খান, কাজী আবুল খায়ের, ফজলুল হক, কেন্দ্রীয় নেতা ফারুক শেঠ, জিয়াউর রহমান বিপুল, জহিরুল ইসলাম মিন্টু।