ঢাকাMonday , 16 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়-লেখকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দৈনিক পাঞ্জেরী
September 16, 2019 10:43 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগের নতুন ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে আজ থেকে।
সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নতুন যাত্রা শুরু হয়।
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে এই শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান জয় বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করবো।’