ঢাকাSaturday , 14 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদলের সম্মেলন বন্ধের জন্য বিএনপির নেতারা দায়ী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ছাত্রদলের সম্মেলন বন্ধ হওয়ার জন‌্য বিএনপির নেতাদের দায়ী করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন ‘জনগণের ক্ষমতায়ন’ দিবস উপলক্ষে এ আলোচনা সভা, কোরআন খতম ও মিলাদ মাহফিল আয়োজন করে ঢাকা দক্ষিণ যুবলীগ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মাসব‌্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
সরকারের হস্তক্ষেপে ছাত্রদলের কাউন্সিল স্থগিত করা হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রদলের নেতাদের মামলার কারণে তাদের কাউন্সিল বন্ধ হলো। তারাই তাদের বিরুদ্ধে মামলা করল, মামলা করে সম্মেলন বন্ধ করে দেয়া হলো। এখানেও নন্দ ঘোষ শেখ হাসিনা দোষ, এখানেও নন্দ ঘোষ আওয়ামী লীগের দোষ। নিজেরা নিজেদের বিরুদ্ধে মামলা করে সম্মেলন পণ্ড করেছে। এখানে আওয়ামী লীগ বা সরকারে এখানে দোষ কী?’
‘আওয়ামী লীগ কেন ছাত্রদলের সম্মেলন বন্ধ করতে যাবে? ছাত্রদলের এই সংকটের জন্য বিএনপির নেতৃত্ব দায়ী। বিএনপির আজকের সংকট তাদের নিজেদের ব্যর্থতার জন্য। তাদের বিদ্বেষপ্রসূত রাজনীতি, তাদের নেতিবাচক রাজনীতি বিএনপিতে সংকট তৈরি করেছে’, বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার উন্নয়ন অর্জন দেখলে এই দেশে অনেকের আঁতে ঘা লাগে, যন্ত্রণা শুরু হয়। শেখ হাসিনার উন্নয়ন অর্জন ও তার অপ্রতিরোধ‌্য অগ্রযাত্রায় বাংলাদেশের বিরোধী রাজনীতির জন্য সংকটের কালো ছায়া নেমে এসেছে।’
সরকার দলীয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে, এ কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের অনেক মন্ত্রী দুদকে হাজিরা দিচ্ছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জেলে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই এসব সম্ভব হয়েছে।’