ঢাকাThursday , 15 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নির্মূল না হলে আ.লীগের অস্তিত্ব বিপন্ন হবে

Link Copied!

Kamrulনিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রী সন্ত্রাস প্রতিরোধ কমিটি গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন করা হবে। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করতে না পারলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে।’
বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হরতালবিরোধী এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
কামরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান বলির পাঁঠা নাকি কূটনৈতিক ফায়দা লোটার জন্য গুলি খেয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধী যারাই হোক তাদের আইনের আওতায় আনা হবে।’
খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সন্ত্রাসের পথ পরিহার করুন। তা না হলে আপনি যে সন্ত্রাসের আগুন জ্বালাচ্ছেন এই আগুনেই আপনাকে পুড়তে হবে। দেশের জনগণ আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’
আওয়ামী সমর্থক জোটের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সহ-সভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।