ঢাকাThursday , 15 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারেককে ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হচ্ছে

Link Copied!

law-ministerনিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিচ্ছে সরকার।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘মিট দ্য রিপোটার্স ’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এ কথা বলেন।
খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেয়ার সঠিক নয় দাবি করে আইনমন্ত্রী বলেন, ‘জণগনের জানমালের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। এ দায়িত্ব পালন করতে গিয়ে সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য কাজ করে যাচ্ছে।’
তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ইচ্ছা সরকারের আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ও এতিমদের টাকা চুরির মামলায় জামিন পান নাই। আদালতের আদেশ আছে তাকে ধরার জন্য। আমরা তারেক রহমান ও বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিসহ সকল ফেরারি আসামিকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিচ্ছি।’
বিচারপতি নিয়োগের ব্যাপারে কোনো নীতিমালা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী মে মাসের মধ্যে বিচারপতি নিয়োগের ব্যাপারে আইনই দেখবেন, নীতিমালা নয়।
বিরোধীদলের সঙ্গে সরকার সমঝোতায় যাবে কিনা এমন এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘তালেবানদের সঙ্গে আলোচনা করা না গেলে কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গেও আলোচনা করা যায় না। যারা বোমা মেরে মানুষ হত্যা করছে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন প্রযোগ করা হবে।’
তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দল যদি দেশের উন্নতির জন্য সহযোগিতা করতে চায় আমরা নিশ্চয়ই আলোচনা করব।’
মন্ত্রী বলেন, ‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও সুদৃঢ় করতে হলে সকল হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিৎ। তবে প্রফেশনাল কিলার হত্যাকাণ্ড ঘটালে তা প্রমাণ করতে কষ্ট হয়। সাগর-রুনি এমন একটি মামলা যা বের করতে সময় লাগবে। এটা নিয়ে খুব সতর্কতার সঙ্গে তদন্ত চলছে। আসা করছি আমরা এর সুরাহা করতে পারব।’
তিনি বলেন, সাংবাদিকদের ওপর কোনো নির্যাতন সরকার সহ্য করবে না। দলমত নির্বিশেষে এটার ব্যাপারে আমরা আপস করব না।’
সভাপতির বক্তব্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা আইনমন্ত্রীর কাছে সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।