ঢাকাWednesday , 11 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমা চাইলেন শোভন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকের কাছ থেকে জোর করে ভিডিও ডিলেট করার ঘটনায় ক্ষমা চাইলেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে গিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন। এ সময় ভুক্তভোগী সাংবাদিক দৈনিক ইনকিলাবের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুর হোসেন ইমনের সঙ্গে কোলাকুলি করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড হলে তার সুষ্ঠু বিচার করবেন বলে প্রতিশ্রুতি দেন।
এ সময় সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির ও সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম নিবিড়সহ সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই সহ-সভাপতির মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে একজনের আঘাতে আরেকজন আহত হন। আর এ ঘটনার ভিডিও ধারণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য নুর হোসেন ইমন। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন জোর করে নুর হোসেনের ধারণ করা ভিডিও ডিলিট করে দেন বলে অভিযোগ ওঠে।
পরে এ ঘটনার প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।