ঢাকাTuesday , 10 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টোল নিয়ে বিএনপির ধারণা নেই : সেতুমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মহাসড়কে টোল আদায় নিয়ে বিএনপির সমালোচনা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা ক্ষমতায় থাকাকালীন কোনো মহাসড়ক, ফ্লাইওভার নির্মাণ করেনি, যার ফলে বিএনপির এ সম্পর্কে কোনো ধারণা নেই।
মন্ত্রী বলেন, ‘বিএনপি কোনো মহাসড়ক তৈরি করেনি, টোল সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা চোখ থাকতেও অন্ধ হয়ে আছে।’
মঙ্গলবার গাজীপুরে সড়ক পরিদর্শনে গিয়ে ৮ লেনের পরিবর্তে ১০ লেনের ফ্লাইওভার নির্মাণের ঘোষণা দিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
টোল আদায় নিয়ে বিএনপির সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের মেগাপ্রকল্প পরিচালনায় টোল আাদায় করা হয়।’
রংপুর-৩ উপ-নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘রংপুরের উপ-নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে, আমরা তাদের স্বাগত জানাই। আশা করি, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। নির্বাচন নিরপেক্ষ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।’
এ সময় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।