
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ (১ম সংশোধিত) প্রকল্পের রংপুর অঞ্চলের আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আবদুল মুঈদ; এ সময় আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি, রংপুর : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ (১ম সংশোধিত) প্রকল্প (আইএএনএএফপি)’র আঞ্চলিক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ সেপ্টেম্বর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের আয়োজনে অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের হলরুমে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আবদুল মুঈদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হর্টিকালচার উইংয়ের পরিচালক কৃষিবিদ চন্ডী দাস কুন্ডু, সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ (১ম সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মহাম্মদ মাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী। কর্মশালায় বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)’র প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মেহেদী মাসুদসহ নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নাটোর জেলার উপ-পরিচালক উপস্থিত ছিলেন। ডিটিও, এডিডি, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, এএইও, এসএপিপিও, এসএএও এবং কৃষকগণ অংশগ্রহণ করেন।

