ঢাকাWednesday , 14 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেদনায় দগ্ধ হচ্ছি প্রতি মহূর্তে: খোকা

Link Copied!

নিউইয়র্কে সংবাদ সম্মেলনে সাদেক হোসেন খোকা

নিউইয়র্কে সংবাদ সম্মেলনে সাদেক হোসেন খোকা

ডেস্ক রিপোর্ট : রাজপথের আন্দোলন-সংগ্রামে সশরীরে অংশ নিতে না পারায় প্রতি মুহূর্তে বেদনায় দগ্ধ হচ্ছেন বলে জানিয়েছেন নিউইয়র্কে চিকিৎসারত বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা।
মঙ্গলবার নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
খোকা বলেন, ‘চিকিৎসার প্রয়োজনে এই দূর দেশে অবস্থানের কারণে জাতির এই কঠিন দুঃসময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে সশরীরে অংশ নিতে না পারায় বেদনায় আমি প্রতি মহূর্তে দগ্ধ হচ্ছি।’
তিনি বলেন, ‘আমি পালিয়ে থাকিনি। আমি ক্যান্সারের চিকিৎসা নিচ্ছি। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এমন কোন আন্দোলন-সংগ্রাম ছিলো না যেখানে আমি অংশগ্রহণ করিনি। রাজপথের গুলিকে আমি ভয় করিনি। এখন দেশে থাকার শারীরিক অবস্থা থাকলে আমি অবশ্যই দেশে থাকতাম।’
ওই সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমে ছয় মার্কিন কংগ্রেসম্যানের নামে ভুয়া বিবৃতি পাঠানো বেগম খালেদা জিয়ার দুই উপদেষ্টাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু, মো. গিয়াস উদ্দিন, হেলাল উদ্দিন, ড. শওকত আলী, আবু সাঈদ আহমেদ, আতিকুল হক আহাদ, সাদেক হোসেন খোকার ব্যক্তিগত সচিব সিদ্দিকুর রহমান মান্না প্রমুখ।