নিজস্ব প্রতিবেদক: কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন ঐক্যফ্রন্টের নেতারা।
বুধবার বেলা ১০ টা থেকে সোয়া ১২ টা পর্যন্ত গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের বাসায় এ বৈঠক হয়।
কূটনীতিকদের মধ্যে বৈঠকে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইক, কানাডার উপহাইকমিশনার ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ছাড়াও বৈঠকে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী।
বৈঠকে শেষে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেন, চায়ের আড্ডায় মঈন খানের বাসায় এসেছিলাম। সামাজিক, রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

