নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মল হক বলেছেন, জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক শক্তিশালী।
বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ এ সভার আয়োজন করে।
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু অমর। খুনিরা ১৫ আগস্ট সপরিবারে জাতির জনককে হত্যা করেছে। কিন্তু তার আদর্শকে হত্যা করতে পারেনি। তিনি জীবিত অবস্থায় যতটা শক্তিশালী ছিলেন মরার পর আরো বেশি শক্তিশালী। কারণ তার আদর্শ ধারণ করে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।’
বঙ্গবন্ধু হত্যার সঙ্গে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত ছিলেন বলেও মন্তব্য করেন মন্ত্রী।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহিম খলিলের আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

