নিজস্ব প্রতিবেদক : আগামী ৫ অক্টোবর রংপুর-৩ আসনের উপ-নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যারা দলীয় মনোনয়ন প্রত্যাশী, তারা আগামী ৫ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম তুলতে পারবেন।
মঙ্গলবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৬ সেপ্টেম্বর শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আবেদন ফরম জমা নেওয়া হবে। ৭ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য দলের সব পর্যায়ের নেতা-কর্মীসহ জনগণকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
রিজভী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারা দেশে মানুষের মধ্যে দলের প্রতি যে আবেগ-উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে, তা অভাবনীয়। সেই সাথে অবৈধ সরকারের প্রতি তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ধ্বণিত হয়েছে তা অবৈধ শাসকগোষ্ঠীর উপলব্ধির জন্য সতর্কবার্তা।

